rongginnbd
Saturday, March 3, 2018
৩৬তম বিসিএস: নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা আজ শুরু
রঙিন ডেস্ক:
বাংলাদেশ সিভিল সার্ভিস(বিসিএস) ৩৬তম ব্যাচের ২০১৫’র পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে।
আজ শনিবার থেকে এই স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়ে চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত।সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।
এই স্বাস্থ্য পরীক্ষা হবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা; স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা; জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, শের-ই-বাংলানগর, ঢাকা; শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শের-ই-বাংলানগর, ঢাকা; জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা।
এ বিষয়ে আলাদাভাবে বিজ্ঞাপিত পত্র নির্বাচিত প্রার্থীদের নামে পর্যায়ক্রমে ডাকযোগে পাঠানো হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ১ – ২ ৭ ১ ১ – ০ ০ ০ ০ – ২ ৬ ৮ ১ এই কোড নম্বরে ট্রেজারি চালান মারফত ৫০ টাকা ফি জমা দিতে হবে বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment