rongginnbd
Saturday, March 3, 2018
‘চাচা আপন প্রাণ বাঁচা’
রঙিন ডেস্ক:
মানুষ যখন মৃত্যুর ঝুঁকিতে পড়ে তখন নিজের প্রাণ বাঁচাতেই মরিয়া হয়ে ওঠে। বিষয়টি ‘চাচা আপন প্রাণ বাঁচা’ প্রবাদের মাধ্যমে প্রকাশ করা হয়। এই প্রবাদটি এবার প্রমাণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ঝড়ো আবহাওয়ায় স্ত্রী মেলানিয়াকে ফেলে বিমানে উঠেছিলেন ডোনাল্ড ট্রাম্প, নামার সময় দৃশ্যত তার জবাবও দিয়ে দিলেন ফার্স্টলেডি।
রেভারেন্ড বিলি গ্রাহামের অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার সকালে নর্থ ক্যারোলাইনায় যাওয়ার সময় ঘটে এই ঘটনা।
ডুলেস বিমানবন্দর থেকে এয়ারফোর্স ওয়ানে রওনা হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি। ঝড়ো আবহাওয়ার মধ্যে নিজেকে নিরাপদ রাখতে মেলানিয়াকে পেছনে ফেলে অনেকটা দৌড়ে উড়োজাহাজ ওয়ানে উঠে যান ট্রাম্প।
স্বামী উঠে যাওয়ার পর পাঁচ ইঞ্চি হীল পায়ে মেলানিয়া একা একা উড়োজাহাজে ওঠেন এবং নিজের পরনের কালো কোট চেপে চেপে নিজেকে ঝড়ো বাতাস থেকে রক্ষা করেন। এরপর মেলানিয়া নর্থ ক্যরোলাইনায় নামার সময় যে আচরণ করেন, তাকে স্বামীর আচরণের জবাব হিসেবেই দেখা হচ্ছে।
নর্থ ক্যারোলাইনায় পৌঁছার পর বিমান থেকে নামার সময় ট্রাম্প মেলানিয়ার হাত ধরতে চাইলেও তাতে সফল হননি তিনি। কয়েকবারই স্ত্রীর হাত ধরতে হাত বাড়িয়েছিলেন ট্রাম্প, কিন্তু মেলানিয়া তার হাত বারবার সরিয়ে নিচ্ছিলেন।
৭১ বছর বয়সী স্বামীর সঙ্গে একই ধরনের আচরণ করতে সম্প্রতি আরেকবার দেখা গিয়েছিল ৪৭ বছর বয়সী ফার্স্টলেডিকে।
এক প্লেবয় মডেলের সঙ্গে যৌনাচার লুকাতে ট্রাম্পের অর্থ ব্যয়ের খবর ফাঁস হওয়ার পর এই ধরনের শীতল প্রতিক্রিয়া এসেছিল মেলানিয়ার।
মেলানিয়ার গর্ভে ট্রাম্পের সন্তান ব্যারনের জন্মের সময়টিতে ওই মডেলের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক চলছিল।
সূত্র: ডেইলি মেইল
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment