rongginnbd
Friday, March 2, 2018
টিজারে মারকুটে ‘কালা’ রজনীকান্ত
রঙিন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমা জগতের কিংবদন্তী অভিনেতা শিবাজী রাও গায়কাওয়াদ। যিনি ফিল্ম ইন্ডাস্ট্রি ও দর্শকদের কাছে ‘রজনীকান্ত’ নামেই পরিচিত। এ মেগাস্টার বহুল প্রতীক্ষিত ছবি ‘কালা’। বৃহস্পতিবার (০১ মার্চ) রাতে মুক্তি পেয়েছে ছবি টিজার।
‘কালা… ক্যায়সা নাম হ্যায় রে?’ প্রশ্ন রেখে শুরু হওয়া এই টিজার মুক্তির পর পরই রজনীভক্তরা টিজারটি দেখতে ইউটিউবে হুমড়ি খেয়ে পড়ছে। বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নাম্বারে রয়েছে এটি।
টিজারে দেখা যায়, গ্যাংস্টার রজনীকান্তকে অনস্ক্রিনে ‘কালা… ক্যায়সা নাম হ্যায় রে’ প্রশ্ন করেন বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকার। রজনীকান্তও তার স্টাইলে জবাব দেন। তিন ভাষায় মুক্তি পেয়েছে এই টিজার।
শুক্রবার দুপুর ২টা নাগাদ ইউটিউবে তামিল ভাষার টিজারটি দেখা হয়েছে ৪৬ লাখ ৩৭ হাজার বারেরও বেশি। তামিল ও তেলেগু ভাষার টিজারটি প্রকাশ হয় শুক্রবার (০২ মার্চ) সকালে। এতে রজনীকান্তের মারকুটে লুক দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে।
‘কালা’তে ডন রূপে হাজির হচ্ছেন ‘রোবট’ খ্যাত এই তারকা। এটি পরিচালনা করেছেন ‘কাবিল’ খ্যাত পরিচালক পি এ রণজিৎ। ছবিতে রজনীকান্তের প্রধান বিরোধী চরিত্রে দেখা যাবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরকে। এতে দু’জনের লড়াই বেশ উপভোগ্য হবে বলে বোঝা যাচ্ছে।
রজনীকান্ত ও নানা পাটেকরের পাশাপাশি ছবিতে আরও অভিনয় করেছেন অঞ্জলি পাতিল, হুমা কুরেশি, পঙ্কজ ত্রিপাঠিসহ প্রমুখ। ছবিটির সংগীত আয়োজন করেছেন সন্তোষ নারায়নন।
রজনীকান্তের মেয়ের জামাই ও তামিল নায়ক ধানুশ ভেঙ্কেটেশ প্রভু প্রযোজিত ছবিটি আগামী ২৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment