rongginnbd
Friday, March 30, 2018
সেভিয়ার বিপক্ষে অনিশ্চিত মেসি-স্টেগেন
রঙিন ডেস্ক :
হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে এখনও পুরোপুরি ফিটনেস ফিরে পাননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফলে জাতীয় দলের হয়ে ইতালি ও স্পেনের বিপক্ষে খেলতে পারেননি এ সুপারস্টার। ক্লাব ফুটবলে আগামীকাল সেভিয়ার বিপক্ষেও অনিশ্চিত এই বার্সেলোনা তারকা। লা লিগার এ ম্যাচে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনেরও খেলা অনিশ্চিত বলে জানিয়েছে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে।
গতকাল লিওনেল মেসি অনুশীলনে অংশ নিলেও পুরো সেশনে ছিলেন না।
তার অনুপস্থিতে ইতালির বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের পর স্পেনের বিপক্ষে ৬-১ গোলে হারে আর্জেন্টিনা। বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে বলেছেন, ফেরার আগে লিওনেল মেসির ফিটনেস টেস্টের প্রয়োজন হতে পারে।
মেসি ও টের স্টেগেনের শারীরিক পরিস্থিতি জানতে বৃহস্পতিবার তাদের মেডিকেল পরীক্ষা করা হবে বলে বুধবার সাংবাদিকদের জানান ভালভার্দে।
ভালভার্দে বলেন, আমি মেসি ও টের স্টেগেনের শারীরিক অবস্থা সম্পর্কে খুব বেশি জানি না। তাদের শারীরিক অবস্থা যাচাইয়ে মেডিকেল পরীক্ষা করা হবে। এরপর দেখবো মেসি কেমন বোধ করে।
ভালভার্দে আরো বলেন, সময়ের আগেই আমরা উদ্বিগ্ন হচ্ছি না। ডাক্তাররা তাকে দেখলে আমরা পদক্ষেপগুলো ঠিক করবো। তবে আমরা মনে করি, এটা গুরুত্বপূর্ণ কিছু নয়।
বার্সা কোচ জানান, এই মাসে আমরা সবগুলো প্রতিযোগিতাতেই খেলব। আমরা দেখব, আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেরার পর খেলোয়াড়রা কেমন থাকে।
লা লিগায় ২৯তম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে এখন ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment