Friday, March 9, 2018

নারী দিবসে মা ও স্ত্রীকে বিরাটের উপহার

রঙিন ডেস্ক : গতকাল ৮ মার্চ ছিলো আন্তর্জাতিক নারী দিবস। দিবসটিতে প্রায় প্রতিটি পুরুষ তার কাছের গুরুত্বপূর্ণ নারীকে সম্মান জানিয়ে থাকেন। তেমনি ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলিও সম্মান জানিয়েছেন তার জীবনের গুরুত্বপূর্ণ দুই নারীকে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মা সরোজ কোহলি ও আনুশকা শর্মাকে এই সম্মাননা জানান তিনি।
মা ও আনুশকার ছবি কোলাজ করে গতকাল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পৃথিবীর সব নারীকে জানাই নারী দিবসের শুভেচ্ছা। কিন্তু আমার জীবনের দুই শক্তিশালী নারীকে বিশেষ শুভেচ্ছা জানাতে চাই। আমার মাকে সম্মান জানাব কারণ, জীবনের কঠিন সময়েও তিনি আমাদের পরিবার আগলে রেখেছেন। আর আনুশকা শর্মা প্রতিকূলতার মধ্যেও লড়াই করে গেছেন। ন্যায় প্রতিষ্ঠা ও রীতি পরিবর্তন করতে তিনি ছিলেন সোচ্চার।’

No comments:

Post a Comment