rongginnbd
Friday, March 9, 2018
আর্সেনালের স্বস্তির জয়
রঙিন ডেস্ক :
ইউরোপা লিগে স্বস্তির জয় পেলো আর্সেনাল। কারণ মৌসুমের শুরু থেকেই প্রিমিয়ার লিগে ছন্নছাড়া ছিলো দলটি। লিগের শেষ তিন ম্যাচেই হেরেছে। মাঝে এফএ কাপেও হেরেছে সিটির কাছে। ব্যর্থতার মধ্যে থাকায় এ জয়টি তাদের জন্য স্বস্তিই এনে দিলো।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব এসি মিলানকে।
বৃহস্পতিবার শেষ ষোলোর প্রথম লেগে এসি মিলানের মাঠ সান সিরোয় থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে ওয়েঙ্গারের শিষ্যরা। এই জয়ের ফলে শেষ আটে এক পা দিয়ে রাখল দল দুটি। ফিরতি লেগে অপ্রত্যাশিত কিছু না ঘটলে তারা যে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে খেলবে সেটা বলা যায়।
মিলানের সান সিরোয় ম্যাচের শুরু থেকেই স্বাগতিক শিবিরে আক্রমণাত্বক খেলতে থাকে আর্সেনাল। অষ্টম মিনিটে গোলের সুযোগটা নষ্ট হয় আর্সেনালের। তবে ম্যাচের ১৫ মিনিটে সফরকারী আর্সেনালকে লিড এনে দেন হেনরিক মিখিতারিয়ান।
মেসুত ওজিলের পাস নিজের নিয়ন্ত্রণে নিয়ে সামনে থাকা এসি মিলানের রক্ষণভাগের খেলোয়াড়কে বোকা বানাতে বাম পা থেকে বল টেনে ডান পায়ে আনেন। একটু স্পেস পেয়েই জোরালো শট নেন। সবাইকে ফাঁকি দিয়ে আর্মেনিয়ার তারকা উইঙ্গারের বলটি প্রতিপক্ষের জাল খুঁজে পায়।
ম্যাচের ৪১ মিনিটে কলাম চেম্বার্সের শট ঝাপিয়ে পড়ে ঠেকিয়ে আর্সেনালকে গোলবঞ্চিত করেন জিয়ানলুইজি ডোনারুমা। আর যোগ করা সময়ে মিখিতারিয়ানের আরেকটি প্রচেষ্টা ক্রসবারে লাগে। এর তিন মিনিট পরেই মেসুত ওজিলের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েলসের মিডফিল্ডার অ্যারন রামসি। ডি বক্সের মধ্যে বল পেয়ে যান রামসি। গোলরক্ষককে একা পেয়ে তাকে ফাঁকি দিয়ে বামপ্রান্তে গিয়ে আলতো টোকায় বল জালে পাঠান।
বিরতি থেকে ফিরে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ চললেও কোন দলই আর গোলের দেখা পায়নি।
আগামী বৃহস্পতিবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে হবে শেষ ষোলোর ফিরতি পর্ব।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment