এদিকে জাতিসংঘের সন্ত্রাস দমন কার্যালয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল
ভ্লাদিমির ভরনকভের সঙ্গেও বৈঠক করেছেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার
আলম।বৈঠককালে জাতিসংঘের সন্ত্রাস দমন সংস্থা বাংলাদেশকে জোরালো যে সহযোগিতা
দিয়ে যাচ্ছে, সেজন্য আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্লাদিমির ভরনকভ’কে
ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স
নীতি’ অনুযায়ী বাংলাদেশ সরকার সন্ত্রাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে
মর্মেও জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্লাদিমির ভরনকভ বাংলাদেশ এবং জাতিসংঘের সন্ত্রাস দমন বিভাগের সহযোগিতাকে ‘উদাহরণ সৃষ্টিকারী’ বলে উল্লেখ করেন। তিনি সন্ত্রাস দমন বিষয়ে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে বাংলাদেশকে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

No comments:
Post a Comment