Wednesday, April 25, 2018

আপোসের শর্তে মডেল আসিফের জামিন

২০১৮ সালের ৬ মার্চ স্ত্রী শামীমা আক্তার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। ওই দিন একই বিচারক মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম বিচার বিভাগীয় তদন্ত শেষে গত ২৭ মার্চ ট্রাইব্যুনালে কাজী আসিফের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। গত ২ এপ্রিল ট্রাইব্যুনাল ওই প্রতিবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানা পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৭ আগস্ট কানাডা প্রবাসী শামীমা আক্তার অর্নির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজী আসিফ। বিয়ের সময় পরিবার ৭/৮ লাখ টাকার আসবাবপত্র দেয়। পরে বাদী আসামিকে গাড়ি কেনার জন্য ১৮ লাখ টাকা দেন। আসামি গাড়ি না কিনে ওই টাকা কী করেছে তা গত ২ এপ্রিল বাদী জিজ্ঞাসা করলে আসামি আরো ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন ও মারধর করেন।


No comments:

Post a Comment