Friday, April 20, 2018

ড্রিম হলিডে পার্কে যাচ্ছেন অপু

কনসার্টে অংশ নেয়া প্রসঙ্গে অপু বলেন, চলচ্চিত্রের অনেক শিল্পী বার্ধক্যজনিত অসুখে ভুগছেন। অর্থাভাবে তারা কষ্টে জীবনযাপন করছেন। তাদের আর্থিক সহযোগিতা করার মতো অর্থ আমাদের শিল্পী সমিতির নেই। তাই শিল্পী সমিতির উদ্যোগে অসহায় শিল্পীদের জন্য ফান্ড গঠনের লক্ষ্যে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে পেরে নিজেরও ভালো লাগছে।
অপু বলেন, সারা বছর নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। এবার অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়াতে চাই। এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনী ইশতেহারেই মিশা-জায়েদ প্যানেল কথা দিয়েছিল পিছিয়ে থাকা, অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াতে তহবিল গঠন করবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও শো ব্লিজ এন্টারটেইনমেন্ট। কনসার্টের অর্থ চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে জমা হবে।


No comments:

Post a Comment