rongginnbd
Saturday, April 21, 2018
চীনে ২০০ কোটির মাইলফলকে ‘হিন্দি মিডিয়াম’
রঙিন ডেস্ক:
ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’ ছবিটি মুক্তির পর বক্স অফিসে ভালো অবস্থানে ছিলো। ২৩ কোটি রুপি বাজেটের ছবিটি ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করে হিট ছবির তকমা লাগায়। ছবিটির সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে চীনেও।
গত ৪ এপ্রিল চীনে মুক্তি পায় ‘হিন্দি মিডিয়াম’। মুক্তির পর দেশটিতে ভালোই ব্যবসা করছে ছবিটি। ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ এক টুইট বার্তায় জানান, চীনে ২০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে ‘হিন্দি মিডিয়াম’। আর এই মাইলফলকে পৌঁছাতে ছবিটির সময় লেগেছে মাত্র দুই সপ্তাহ।
স্ক্রিন সর্টটি তারান আদর্শের টুইটার থেকে নেয়া
‘হিন্দি মিডিয়াম’ ছবিতে দিল্লির চাঁদনিচকে বসবাস করা এক দম্পতির ইংরেজি না জানার কারণে আধুনিক সমাজে ঠাঁই না হওয়ার কাহিনী তুলে ধরা হয়েছে। ইংরেজি না জানার জন্য সন্তানকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করাতে ব্যর্থ হয় তারা।
‘হিন্দি মিডিয়াম’ সিনেমার একটি দৃশ্য। ছবি- সংগৃহীত
সাকেত চৌধুরী পরিচালিত ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে ইরফান একজন কাপড় ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে ইরফান খানের বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। জানা গেছে সিক্যুয়েলেও ইরফান এবং সাবাকেই রাখছেন পরিচালক।
উল্লেখ্য, ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’ ছবিটি জিতে নিয়েছে এবারের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের সেরা চলচ্চিত্রের পুরস্কার। এছাড়া এই ছবিতে অভিনয় করে ইরফান খানও সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে ভরেছেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment