rongginnbd
Wednesday, April 18, 2018
দায়িত্ব ছাড়লেন শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ
রঙিন ডেস্ক : পারিবারিক কারণ দেখিয়ে আকস্মিকভাবেই শ্রীলঙ্কার ফিল্ডিং কোচের পদ ছাড়ার ঘাষণা দিলেন দক্ষিণ আফ্রিকার নিক পোথাস। আগামী শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন। যদিও চলতি বছরের আগস্ট পর্যন্ত তার চুক্তির মেয়াদ রয়েছে। মেয়াদের আগেই দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে পরিবারকে সময় দেওয়া উল্লেখ করলেও নেপথ্যে অন্য কারণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৪৪ বছর বসয়ী দক্ষিণ আফ্রিকার নিক পোথাস ২০১৬ সালে শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হিসেবে যোগ দেন। এরপর গ্রাহাম ফোর্ড গেল বছরের জুনে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালে পোথাস দায়িত্ব নেন। তার তত্ত্বাবধানে শ্রীলঙ্কা ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ হেরেছে। এমনকী ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছেও সিরিজ হেরেছিল। তবে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ২-০ টেস্ট সিরিজ জিতে রেকর্ড গড়েছিল।
ছয়মাস প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কা চন্ডিকা হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়। পোথাস আবার ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। কিন্তু মঙ্গলবার তিনি পারিবারিক কারণ দেখিয়ে সেই পদ থেকে সরে দাঁড়ান। শুক্রবার তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।
এক বিবৃতিতে পোথাস বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে অসাধারণ দুটি বছর কাটিয়েছি। তবে এটাই আমার জন্য সঠিক সময় অন্য একটি সুযোগের জন্য সামনে এগিয়ে যাওয়ার। যেটা আমাকে আমার পরিবারের সাথে ভালো সময় কাটানোর সুযোগ করে দিবে।’
‘শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে থাকতে পারাটা আমার জন্য সম্মানের ছিল।শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। কোচ হিসেবে নিজেকে উন্নত করতে পেরেছি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment