rongginnbd
Wednesday, April 18, 2018
শ্রী রেড্ডির বিস্ফোরক ভিডিও ফাঁস
রঙিন ডেস্ক :
ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে সরব হয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী শ্রী রেড্ডি। সম্প্রতি পরিচালক-প্রযোজকদের বিরুদ্ধে তিনি নানা বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন। ফাঁস করেছেন তাদের বিভিন্ন গোপন বিষয়। এবার শ্রী রেড্ডির ‘আসল’ রূপ সবার সামনে এনেছেন বলেছেন দাবি করেছেন তেলুগু অভিনেত্রী জীবীতা রাজশেখর।
তিনি শ্রী রেড্ডির ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছেন মিডিয়ার সামনে।
সম্প্রতি জীবীতা একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে শ্রী রেড্ডির ওই ভিডিও প্রকাশ করেন। যে ভিডিওতে যৌন ইঙ্গিত দিতে দেখা যায় শ্রী-কে। জীবীতার দাবি, শ্রী রেড্ডি যেভাবে যৌন ইঙ্গিতপূর্ণ ভিডিও আপলোড করেছেন, তাতে স্পষ্ট, দক্ষিণী সিনেমা জগতে কাস্টিং কাউচ নিয়ে তিনি যে অভিযোগ করছেন, তা একেবারেই ভিত্তিহীন। যদিও শ্রী রেড্ডির তরফে এ বিষয়ে কোনও পালটা মন্তব্য করা হয়নি।
এদিকে সম্প্রতি শ্রী রেড্ডিও অভিযোগ করেন, জীবীতা নাকি টলিউডের একাধিক মহিলাকে ‘ব্যবহার’ করেছেন তাঁর স্বামীর যৌনতা পূরণের জন্য। সুযোগ বুঝে স্বামী রাজশেখরের জন্য একাধিক মুখকে ব্যবহার করেছেন বলেও জীবীতার বিরুদ্ধে নিজের রাগ প্রকাশ করেন শ্রী।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment