Wednesday, April 18, 2018

দুইবার এগিয়ে থেকেও জয় পায়নি বার্সেলোনা

এস্তাদিও ডি বেলাইদোসে মঙ্গলবার রাতে বার্সেলোনাকে স্বাগত জানায় সেল্টা ভিগো। দুই বার লিড নিয়ে শেষপর্যণ্ত ২-২ গোলে ড্র হয় খেলাটি।সেল্টার বিপক্ষে ড্রয়ের ফলে স্প্যানিশ লা লিগায় বার্সার অপরাজিত থাকার রেকর্ড আরও লম্বা হল।এ নিয়ে শেষ ৪০ ম্যাচে অপরাজিত রইল আর্নেস্তো ভালভর্দের দল। লিগে এখনো বার্সার বাকি আছে পাঁচ ম্যাচ। এর মধ্যে দুটিতে জয় পেলেই শিরোপা উঠবে তাদের হাতে।
মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে নিয়মিত একাদশের বেশ কিছু পরিচিত মুখ ছাড়াই খেলতে নামে বার্সা। মাঝ মাঠের তিন গুরুত্বপূর্ণ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিতিচ ও সার্জিও বুসকেটসের মতো খেলোয়াড়রা ছিলেন না। শুরুর দিকে সেল্টার মাঠে বেঞ্চে বসে থাকতে দেখা গেছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মেসি মাঠে নামলেও জয় নিয়ে ফিরতে পারেননি।


No comments:

Post a Comment