rongginnbd
Thursday, April 19, 2018
জয়ের ধারা অব্যাহত কলকাতার
রঙিন ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫ তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো কলকাতা নাইট রাইডার্স। গতকালের ম্যাচটিতে রয্যালসকে ৭ উইকেটে হারিয়েছে কলকাতা। এবারের আসরে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে তিনটিতেই জয় নিয়ে সবার ওপরে রয়েছে নাইটরা।
জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থানের মাঠে আগে ব্যাট করতে নেমে রাজস্থান রয়েলস আট উইকেটে ১৬০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে সাত বল হাতে রেখেই জয় তুলে নেয়।
১৬১ রানের লক্ষে খেলতে নেমে প্রথম ওভারেই কলকাতা ওপেনার ক্রিস লিনকে শূন্য রানে ফেরান কৃষ্ণাপ্পা গৌতম। ফলে স্বাগতিক দর্শকরা শুভ ইঙ্গিতই পাচ্ছিলেন। কিন্তু উইকেটে দাঁড়িয়ে যান রবিন উথাপ্পা আর সুনীল নারাইন। দুজনের দ্বিতীয় উইকেট জুটি ৬৯ রান যোগ করে ম্যাচটা নিজেদের দিকে নিয়ে আসেন। ৩৫ রানে নারাইন শিশুতোষ রানআউট, আর সীমানার কাছে বেন স্টোকসের দুর্দান্ত ক্যাচ হয়ে ৪৮ রানে উথাপ্পা ফিরলে সামান্য চিন্তায় পড়ে কলকাতা। তবে সেটা দূর করেন দিনেশ কার্তিক আর নীতিশ রানা। দুজনের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে ৩৮ বলে ৬১ রান যোগ করে কলকাতাকে এনে দেয় বড় জয়।
এরআগে ব্যাট করতে নেমে রাজস্থানের দুই ওপেনার আজিঙ্কা রাহানে-ডি’আর্চি শর্ট ৪১ বলে ৫৪ রানের ভালো শুরু এনে দেন। কিন্তু রাজস্থানের আর কোনো জুটিই বড় হতে দেননি কেকেআরের বোলাররা। সুনীল নারাইন, শিবাম মাবি আর টম কারান একটু খরুচে হলেও ইকোনমি ছয়ের নিচে রেখে সেটি পুষিয়ে দেন পীযূষ চাওলা, কুলদীপ যাদব আর নীতিশ রানা। ৪১টি ডট বল দেন কলকাতার বোলাররা। রাজস্থানকে আটকে ফেলেন ১৬০ রানে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment