rongginnbd
Wednesday, April 11, 2018
কোটা সংস্কারের প্রয়োজন আছে : ঢাবি ভিসি
রঙিন ডেস্ক : কোটা সংস্কারের প্রয়োজন আছে উল্লেখ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেছেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহমত প্রকাশ করছে। কোটা সংস্কারের খুবই প্রয়োজন আছে, আমরা বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছি।
বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, যুগের প্রয়োজন কোটা সংস্কারের দরকার আছে। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তাদের দাবিকে সদয় বিবেচনায় না নিলে মানুষের দুর্ভোগ বাড়বে। এ বিষয়টির দ্রুত সুরাহা করলেন স্বস্তি আসবে।
ড. মো. আখতারুজ্জামান বলেন, জনগণের মধ্যে একটা বিভ্রান্তি থাকতে পারে- শিক্ষার্থীরা একদিনে আমরা একদিকে। আমরা সব সময়ই শিক্ষার্থীদের সঙ্গে আছি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময়ই শিক্ষার্থীদের সঙ্গে থেকেছে। শিক্ষার্থীরা কোটা বিরোধী নয়, তারা সংস্কার চায়, আমি সরকারকে এটা স্পষ্ট করেছি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment