rongginnbd
Wednesday, April 11, 2018
রোহিঙ্গা শিবির পরিদর্শনে মিয়ানমারের মন্ত্রী
রঙিন ডেস্ক:
মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী উইন মিয়াত আই গতকাল মঙ্গলবার মধ্যরাতে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আজ বুধবার তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন।
বিভিন্ন সময়ে মিয়ানমারে দমন-পীড়নের মুখে পালিয়ে এসে বাংলাদেশে অস্থায়ী আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গাকে দেখতে এই প্রথম মিয়ানমারের কোন মন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাচ্ছেন। দায়িত্বশীল কূটনৈতিক সূত্রগুলো মিয়ানমারের মন্ত্রীর ঢাকায় পৌঁছানো এবং আজকে কক্সবাজারে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র মতে, আজ দুপুরে মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন করবেন। তবে তিনি নো-ম্যান্সল্যান্ড এলাকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে যাবেন না। কতুপালং থেকে ফিরে রাতে কক্সবাজারেই থাকবেন তিনি। কাল ফিরবেন ঢাকায়।
ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক এবং নৈশভোজে অংশ নেবেন। তারপর রাতেই তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
বর্তমানে ১১ লাখ রোহিঙ্গার মধ্যে গত ২৫ আগস্ট মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে ৭ লাখের বেশি রোহিঙ্গা। তার আগের বছরে এসেছে আরও ৮৭ হাজার।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment