rongginnbd
Wednesday, April 18, 2018
রান্না করুন শাহী তেল কই
রঙিন ডেস্ক :
কই মাছ প্রিয় কার কার? বেশির ভাগ মানুষেরই পছন্দের মাছ কই। আর এই কই মাছের একটি লোভনীয় রেসিপি হলো- শাহী তেল কই। খাবারটার নাম শুনলেই জিভে জল আসে! আজ রইল সেই জিভে জল আনা রেসিপি-
শাহী তেল কই রান্নায় যা লাগবে:
কই মাছ ৪-৫টা
৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা
২ চা চামচ রসুন বাটা
২ চা চামচ আদা বাটা
২ চা চামচ জিরা বাটা
২ টেবিল চামচ টক দই
২ চা চামচ শুকনো লঙ্কার গুড়ো
২ চা চামচ হলুদ গুড়ো
৬-৭ টা কাঁচা লঙ্কা
৩-৪ টে ছোট এলাচ
২-৩ টে দারচিনি
২ টো তেজপাতা
সামান্য চিনি
স্বাদমতন লবন
হাফ কাপ সরষের তেল
আন্দাজ মতো জল
তেল কই রান্নার পদ্ধতি:প্রথমে কই মাছ ভাল করে ধুয়ে হলুদ ও লবন মাখিয়ে রেখে দিন।পাত্রে তেল গরম করে হালকা করে ভেজে তুলে রাখুন।মাছ ভাজা তেলে তেজপাতা দিন।এরপর তাতে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, টক দই, শুকনা লঙ্কা ও হলুদের গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে কষান।প্রয়োজনে সামান্য জল দিয়ে ঢেকে দিন। তেল থেকে মশলা আলাদা হয়ে গেলে মাছ ছেড়ে এমন মাপে জল দিন যাতে মাছের অর্ধেকটা ডুবে থাকে।কিছু সময় রান্না হওয়ার পর মাছগুলো উল্টে দিন।আরও পাঁচ মিনিট হাল্কা আঁচে রেখে কাঁচা লঙ্কা একটু ভেঙে বা মুখ চিরে ছড়িয়ে দিন।১-২ মিনিট দমে রাখুন। পাত্রটি নামানোর আগে সামান্য চিনি ছড়িয়ে নেড়ে দিন।গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা শাহী তেল কই।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment