Friday, April 20, 2018

বিয়ের সাজে ভারতের টেলি অভিনেত্রীরা

রঙিন ডেস্ক: নববধূর পোশাক, গয়না থেকে শুরু করে সবকিছুর দিকে নজর থাকে সবার। আর নববধূ যদি হয় কোনো তারকা তাহলে তো কথাই নেই! তখন সবার আগ্রহটা যেন দ্বিগুন হয়ে যায়। নানা সময় বিয়ের পোশাক বা গয়নার জন্য আলোচনায় এসেছেন বহু তারকা। আজ এমনই কিছু টেলি অভিনেত্রীর কথা জানবো।
 দিভিয়াঙ্কা ত্রিপাঠী: ‘বানু ম্যায় তেরি দুলহান’ ধারাবাহিকে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন দিভিয়াঙ্কা ত্রিপাঠী। এছাড়া ২০১৩ সালে একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের ফ্যামিলি ড্রামা সিরিয়াল ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’র প্রধান নারী চরিত্র ইশিতা ভাল্লার ভূমিকায় অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। সহ-অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন দিভিয়াঙ্কা। রিসেপশনের দিন মেরুন রঙের উপর গোল্ডেন ভারী কাজের লেহঙ্গা পরেছিলেন দিভিয়াঙ্কা।
 দ্রাষ্টি ধামি: দ্রাষ্টি ধামির বিয়ের সাজ দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। ‘দিল মিল গয়ে’, ‘এক থা রাজা এক থি রানি’-খ্যাত অভিনেত্রী তাঁর বিয়েতে কোনও ডিজাইনারের পোশাক পরেননি। একেবারেই সাধারণ লাল শাড়ি ও কুন্দনের গয়নায় সেজেছিলেন দ্রাষ্টি। ২০১৫-এ ব্যবসায়ী নীরজ খেমকার সঙ্গে বিয়ে করেন তিনি।
 আমনা শরিফ: হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আমনা শরিফ। প্রেম করে ২০১৩-এ অভিনেতা অমিত কপূরের সঙ্গে বিয়ে করেছিলেন আমনা। বিয়ের দিন গাঢ় নীল রঙা ভেলভেট লেহঙ্গার সঙ্গে গোলাপি নেটের ওড়না পরেছিলেন আমনা। বিয়ের সাজে নজর কেড়েছিলেন অভিনেত্রী।
 অঙ্কিতা ভার্গাভ: ২০১৫-এ অভিনেতা কর্ণ পটেলের সঙ্গে বিয়ে হয় অঙ্কিতা ভার্গাভ। বিয়ের সাজে সোনালি এমব্রয়ডারি করা লেহঙ্গা পরেছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল একেবারে মিনিমাল মেক-আপ।
 কিশ্বের মার্চেন্ট: একেবারেই সাদামাটা ছিলো কিশ্বের মার্চেন্টের বিয়ের সাজও। বেইজ রঙের শাড়ি-গাউন পরেছিলেন অভিনেত্রী। সঙ্গে মুক্তোর ডিজাইন ছিল গাউনে। মিনিমাল মেক-আপের সঙ্গে হীরের গয়না পরেছিলেন তিনি।

No comments:

Post a Comment