rongginnbd
Friday, April 20, 2018
তিন বছর পর একসঙ্গে তারা!
রঙিন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোন। একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন জনপ্রিয় এই দুই তারকা। অনেক আগেই ব্রেক-আপ হয়েছে তাদের। তবে সম্পর্ক ভাঙার পরেও চূড়ান্ত পেশাদারিত্ব দেখিয়েছেন দুই তারকা। বাস্তব জীবনে তাদের প্রেমের সম্পর্ক না টিকলেও রুপালি পর্দায় তাদের প্রেম ভালোই উপভোগ করেন দর্শক।
সম্প্রতি আবারো সাবেক প্রেমিক রণবীর কাপুরের কাছাকাছি আসলেন দীপিকা! হ্যাঁ, কাছাকাছি তো বটেই। তবে নতুন করে কোনো সম্পর্কের সমীকরণ খুঁজতে গেলে বোকামি হবে। আসলে বলিউডের বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রার জন্যই আবার এক হয়ে গেলেন এই তারকারা।
ডিজাইনার মনীশ মালহোত্রার সাথে রণবীর-দীপিকা। ছবি- সংগৃহীত
দীর্ঘ ৩ বছর পর মনীশ মালহোত্রার ‘মিজওয়ান’-এ সাবেক প্রেমিকের সঙ্গে দেখা গেল দীপিকাকে। বলিউডের বিখ্যাত এই ডিজাইনারের সৌজন্যে শেষ পর্যন্ত আবার একসঙ্গে স্টেজ শেয়ার করতে হলো রণবীর-দীপিকাকে। যা নিয়ে উচ্ছ্বসিত তাদের ভক্তরা।
‘ইয়ে জওয়ানি হ্যায় দিয়াওয়ানি’-র পর পরই রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় দীপিকা পাডুকনের। এরপর ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের সম্পর্ক এবং রণবীর সিং-এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন দীপিকা পাডুকন। কিন্তু, দু’জন দুই মেরুতে চলে যাওয়ার পরও ইমতিয়াজ আলির সিনেমা ‘তামাশা’-য় দেখা যায় রণবীর-দীপিকাকে।
‘তামাশা’-র শুটিং, প্রমোশনের সময় একসঙ্গে তাদের দেখা গেলেও, রণবীরকে নিয়ে কখনো কোনো মন্তব্য করতে শোনা যায়নি দীপিকাকে। আবার ‘পদ্মাবতী’ খ্যাত দীপিকার সম্পর্কেও সব সময় এড়িয়ে গিয়েছেন রণবীর কাপুর। সূত্র: জি-নিউজ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment