Wednesday, April 25, 2018

জব্বারের বলীখেলার ১০৯তম আসর আজ

রঙিন ডেস্ক : ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১০৯তম আসর বসছে আজ বুধবার।চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে এই ঐতিহ্যবাহী খেলা। এ উপলক্ষে লালদীঘির মাঠ সেজেছে নতুন রূপে। প্রস্তুত করা হয়েছে ‘কুস্তির রিং’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাম করা বলীরাও ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এবার শতাধিক বলী প্রতিযোগিতায় অংশ নিবেন। বলীখেলা উপলক্ষে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বৈশাখী মেলাও ইতিমধ্যে জমে উঠেছে।
গত বছর চ্যাম্পিয়ন হয়েছিলেন কক্সবাজারের রামুর বিখ্যাত দিদার বলী। শিরোপা জিতেই তিনি খেলা থেকে অবসরের ঘোষণা দেন। বলীখেলা ও বৈশাখী মেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রতিদিন নতুন নতুন বলী খেলোয়াড় রেজিস্ট্রেশন করছেন। এ পর্যন্ত প্রায় একশ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এ বছর মোবাইল কোম্পানি বাংলালিংক বলীখেলার স্পন্সর করছে।


No comments:

Post a Comment