rongginnbd
Wednesday, April 25, 2018
রোহিত বললেন, ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার
রঙিন ডেস্ক : হায়দরাবাদের বিপক্ষে হারের দায়টা নিজেদের (ব্যাটসম্যান) ঘাড়ে নিয়ে দলের বোলারদের প্রশংসা করলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।রোহিত শর্মা বলেন যে কোনো উইকেটে ১১৮ রান তাড়া করে জয় সম্ভব। কিন্তু আমরা সেটা পারিনি।
হায়দরাবাদের বিপক্ষে জয়ের জন্য মুম্বাইয়ের প্রয়োজন ছিল মাত্র ১১৯ রানের। ব্যাটসম্যানদের ব্যর্থতায় এই মামুলি ব্যাপারটাই শেষ পর্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করলো। রশিদ খান-সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে ৭ বল বাকি থাকতেই মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে তাদের হারতে হয় ৩১ রানের ব্যবধানে।
ম্যাচ হারের পর সব দোষ নিজেদের কাঁধে নিয়ে ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংয়ে হতাশা প্রকাশ করেন মুম্বাই দলপতি রোহিত শর্মা। তবে মোস্তাফিজদের বোলিংয়ের প্রশংসা করেন এই অধিনায়ক।
ম্যাচ শেষে রোহিত শর্মা বলেন, ‘দোষটা আমাদেরই। যে কোন উইকেটেই ১১৮ রান আমরা চেজ করতে পারতাম। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তবে আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছি, তাতে আমি দারুণ খুশি, তারা তাদের কাজটা অসাধারণ ভাবে করেছে। কিন্তু আরেকবার ব্যাটসম্যানরা আমাদের হতাশ করেছে।’
এদিকে ম্যাচ হারলেও সাকিবদের প্রশংসা করতে ভুলেননি মুম্বাই অধিনায়ক। এ নিয়ে রোহিত আরও বলেন, ‘আমার অনেক কিছুই বলার আছে, তবে বলছি না। আমরা আমাদের মাথা খাটিয়ে খেলিনি। আমাদের আরও ধৈর্য ধরে খেলা উচিত ছিল। আমরা জানি এটা কঠিন লক্ষ্য ছিল। শট খেলা সহজ ছিল না। আমাদের একটা ভালো শুরুর দরকার ছিল। তারা ঠিক জায়গায় বোলিং করেছে। আমরা অনেকেই বাজে শট খেলেছি, এমনকি আমিও।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment