rongginnbd
Wednesday, April 25, 2018
হারের বৃত্তেই মুস্তাফিজের মুম্বাই
রঙিন ডেস্ক :
আইপিএলের ২৩তম ম্যাচে ছোট লক্ষ্যকেও টপকাতে পারলো না মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ানস। ফলে হারের বৃত্তেই থাকতে হলো মুস্তাফিজদের। ঘরের মাঠে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হারতে হয়েছে ৩১ রানের ব্যবধানে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার ১১৮ রানেই গুটিয়ে গিয়েছিল হায়দরাবাদ। এবারের আইপিএলে তখনও পর্যন্ত সর্বনিম্ন দলীয় স্কোর ছিলো। তবে দেড় ঘন্টার মধ্যেই সেই রেকর্ড ভেঙ্গে গেলো। ঘরের মাঠে মুম্বাই শেষ ৮৭ রানেই।
৩.৪ ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট নেন মুস্তাফিজ। মৌসুমে প্রথমবার ব্যাটিংয়ে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ১ রানে। সাকিব রান আউট ২ রানে। পরে বল হাতে নিজের প্রথম ওভারেই নিয়েছেন রোহিত শর্মার মূল্যবান উইকেট। ৩ ওভারে রান দিয়েছেন ১৬।
উইকেট এদিন ব্যাটসম্যানদের জন্য ছিল খানিকটা কঠিন। মন্থর তো ছিলই, সঙ্গে মিলেছে টার্ন ও বাউন্সও। হায়দরাবাদ যদিও স্পিন আসার আগেই ভুগেছে মুম্বাইয়ের পেস বোলিংয়ে।
চোটে আগের ম্যাচ না খেলা শিখর ধাওয়ানকে এই ম্যাচে ফিরে পায় হায়দরাবাদ। কিন্তু বাঁহাতি ওপেনার ফিরে যান দ্বিতীয় ওভারেই। মিচেল ম্যাকক্লেনাঘানন ওই ওভারে জোড়া শিকার ধরেন ঋদ্ধিমান সাহাকেও ফিরিয়ে। মনিশ পান্ডে ও কেন উইলিয়ামসনকে ফেরান হার্দিক পান্ডিয়া। উইলিয়ামসন এবার আউট হন ২১ বলে ২৯ রানে।
উইলিয়ামসনের আগেই আউট হন সাকিব। ধুঁকতে থাকা দলকে খানিকটা টেনে নেন ইউসুফ পাঠান। ১৯তম ওভারে মুস্তাফিজকে দারুণ একটি ছক্কাও মারেন, যা হায়দরাবাদ ইনিংসের একমাত্র ছক্কা। পরের বলেই আরেকটি ছক্কার চেষ্টায় ধরা পড়েন সীমানায়।
উইকেট সহজ না হলেও ১১৯ রানের লক্ষ্য খুব কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু বাজে ব্যাটিংয়ে নিজেদের কাজ কঠিন হয়ে যায় মুম্বাইয়ের। বিস্ফোরক ওপেনার এভিন লুইস ও তিনে নামা ইশান কিশান আউট ৪ ওভারের মধ্যেই। পাওয়ার প্লের মধ্যেই সাকিব ফিরিয়ে দেন রোহিতকে। ষষ্ঠ ওভারে মুম্বাই তখন ৩ উইকেটে ২১।
ওপেনার সূর্য্কুমার যাদব চতুর্থ উইকেটে ৪০ রানের জুটি গড়েন ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে। হায়দরাবাকে দারুণভাবে ফেরান রশিদ খান। নিজের পরপর দুই ওভারে ফেরান ক্রুনাল ও কাইরন পোলার্ডকে।
ভরসা হয়ে থাকা সূর্যকুমার আউট হয়ে যান ৩৪ রানে। পরের ব্যাটসম্যানরাও পারেননি দলকে উদ্ধার করতে।
রশিদ খান ৪ ওভারে ১১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বাসিল থাম্পিও নিয়েছেন দুটি। তিনটি নিয়েছেন সিদ্ধার্থ কাউল।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment