rongginnbd
Tuesday, April 10, 2018
রাতে শেষ চারের লড়াইয়ে নামবে বার্সা
রঙিন ডেস্ক :
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগে রোমাকে ৪-১ গোলে হারিয়ে শেষ চারে এক পা দিয়ে রেখেছিলো বার্সেলোনা। আজ রাতে দ্বিতীয় লেগে নামছে কাতালান জায়ান্টারা। স্ট্যাডিও অলিম্পিকো স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌঁনে একটায় খেলাটি শুরু হবে।
প্রথম লেগে বড় ব্যবধানে হারা রোমা আজ বেশ চাপে রয়েছে। সুতরাং, রোমার ঘরের মাঠ হলেও সেমিফাইনালে উঠার লড়াইয়ে বার্সেলোনাই এগিয়ে রয়েছে।
আজকের বার্সেলোনা যদি ১-০ ব্যবধানেও জয় পায় কিংবা গোলশূন্য ড্র করে তবুও সেমিফাইনালে উঠে যাবে।
অন্যদিকে, রোমার সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচে কম করে ৩-০ গোলে জিততে হবে। ৩-০ গোলে জিতলে দুই ম্যাচের ফলাফলে বার্সেলোনা ও রোমার গোল সংখ্যা সমান হবে (৪-৪)। ফলাফল ড্র হলেও রোমা সেমিফাইনালে খেলবে। কারণ অ্যাওয়ে গোলের দিক থেকে এগিয়ে থাকবে তারা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment