rongginnbd
Tuesday, April 10, 2018
আইপিএল: চেন্নাইয়ের ম্যাচে বাড়তি নিরাপত্তা
রঙিন ডেস্ক :
‘কাবেরি’ নদীর জল বন্টন নিয়ে দক্ষিণ ভারতে চলছে অশান্তী। এরমধ্যে আবার তামিলনাড়ুতেই আয়োজন করা হয়েছে আইপিএলের চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার খেলা। কিন্তু কাবেরি ম্যানেজমেন্ট বোর্ড গঠন না হওয়ায় চেন্নাইয়ে আইপিএল বন্ধের দাবি তোলা হয়েছে। যার জন্য আজকের ম্যাচে পি চিদাম্বরম স্টেডিয়ামে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
চেন্নাই সুপার কিংস দুই বছর পরে নির্বাসন কাটিয়ে পিরতে যাচ্ছে আজ। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজ মঙ্গলবার রাত সাড়ে আটটায় এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে নামছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি। তবে এই ম্যাচের আগেই অন্য প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে আইপিএল কমিটি ও চেন্নাই টিম ম্যানেজমেন্টকে।
একদল তামিল রাজনীতিবিদ, চলচ্চিত্র শিল্পি, সমাজকর্মী মিলে আইপিএল ম্যাচের আগে চিদাম্বরম স্টেডিয়ামের সামনে বিক্ষোভ দেখাবেন। তাদের অভিযোগ, সারা রাজ্য পানির সমস্যায় ভুগছে। সেখানে পানি নষ্ট করে আইপিএল আয়োজন কিছুতেই বরদাস্ত করা যায় না।
ক্রিকেটের কারণে কাবেরীর পানিসঙ্কট ইস্যু থেকে মানুষের মন ঘুরে যাচ্ছে বলেও অভিযোগ তাদের।
সাবেক বিধায়ক টি ভেলমুরুগানের নেতৃত্বে তামিলদের একটি সংগঠন চেন্নাই থেকে ম্যাচ সরিয়ে দেবার দাবিতেও সরব হয়েছে। আজকের ম্যাচের আগে বিক্ষোভ করে কাবেরী ইস্যুকে সারাদেশে পৌঁছে দেবার উদ্যোগ নেয়া হয়েছে। আজকের ম্যাচের জন্য এরইমধ্যে জোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ম্যাচটি সফল করার জন্য ৪ হাজার নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছে কর্তৃপক্ষ।
বিক্ষুব্ধরা চাইছে ম্যাচ কেরলে সরিয়ে নিয়ে যাওয়া হোক। কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনও অবস্থা দেখে ব্যবস্থা নিতে তৎপরতা দেখিয়েছে। সিএসকে ও কেকেআর ম্যাচের দিন বদলের আবেদন করে আদালতে একটি পিটিশন জমা দিয়েছিল বিআর আম্বেদকর কলেজের ছাত্রছাত্রীরা।
তাদের দাবি, রাজ্যে এতবড় একটি সমস্যার মধ্যে আইপিএলের মতো বিলাসবহুল বিনোদন কোনোভাবেই কাম্য নয়।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment