Sunday, April 8, 2018

গরুর মাংসের খিচুড়ি

উপকরণ :
১. গরুর মাংস ১ কেজি,
২. আদাবাটা ১ টেবিল-চামচ,
৩. পোলাওয়ের চাল ৪ কাপ,
৪. রসুনবাটা ২ চা-চামচ,
৫. মুগ ডাল ১ কাপ,
৬. মসুর ডাল ১ কাপ,
৭. পেঁয়াজবাটা ৪ টেবিল-চামচ,
৮. গরমমসলার গুঁড়া ২ চা-চামচ,
৯. ধনেবাটা ১ চা-চামচ,
১০. এলাচ ৪টি,
১১. পানি ১০ কাপ,
১২. দারুচিনি ৪-৫টি
১৩. কাঁচামরিচ ৬-৭টি,
১৪. লবণ স্বাদমতো,
১৫. তেল পরিমাণ মতো

প্রণালি :> চাল ও ডাল ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। মাংসে তেল ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মাখাতে হবে।> হাঁড়িতে তেল গরম করে মসলা মাখানো মাংস দিয়ে দিন। ভালোমতো কষিয়ে ৩ কাপ পানি দিয়ে সিদ্ধ হতে দিন।> মসলা থেকে মাংস তুলে অন্য পাত্রে রাখুন। মসলায় পানি ঝরানো চাল ও ডাল কষিয়ে ১০ কাপ পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে আসলে কাঁচামরিচ ও মাংস দিয়ে নেড়ে দমে রাখুন।> সালাদ বা আচার দিয়ে পরিবেশন করুন।


No comments:

Post a Comment