Sunday, April 8, 2018

আমদানি-রপ্তানিতে আশানুরুপ অগ্রগতি হবে কন্যার

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো ধর্মীয় বা আধ্যাত্মীক অনুষ্ঠানে অংশ নেবার যোগ দেখা যায়। বিদ্যার্থীরা বিদেশ সংক্রান্ত কোন পরীক্ষা দিতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে শনির কারনে বাধা বিপত্তি দেখা দেবে। কোনো ধর্মীয় বা আধ্যাত্মীক সাধকের সাক্ষাৎ পেতে পারেন।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠতে পারে। আইনগত জটিলতায় ভোগার আশঙ্কা প্রবল। রাস্তাঘাটে কোনো প্রকার দূর্ঘটনার সম্মূখীন হতে পারেন। আজ পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে কোনা বাধার সম্মূখীন হতে যাচ্ছেন। শেয়ার ব্যবসায় কিছু আয়ের সম্ভাবনা প্রবল।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে না। প্রেম ও রোমান্সে অস্থিরতার কারনে কিছু ঝামেলা দেখা দেবে। সন্তানের সাফল্যে আনন্দ বৃদ্ধি পাবে। পরীক্ষার্থীরা কোন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত হবেন। সৃজনশীল কাজের সাথে জড়িতদের দিনটি ভালো যাবে না। কোনো ব্যক্তির কারনে শিল্পীরা প্রতারিত হতে পারেন।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। আমদানি-রপ্তানি বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি হবে। প্রতিবেশীর সাহায্যে সকালের দিকে কোনো সমস্যার সমাধান করতে পারেন। বিকালে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আত্মীয় বিরোধ দেখা দেবে। মায়ের সাথে বিতর্কে জড়িয়ে যেতে পারেন। সতর্ক থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। আর্থিক সঙ্কটে পড়তে পারেন। খাওয়াদাওয়ায় অরুচীর সমস্যা হতে পারে। কোন আত্মীয় কুটুম্বর সাথে মনমালিন্য হবার আশঙ্কা। খাদ্য ও পোশাক প্রস্তুতকারকরা কোনো প্রকার যান্ত্রিক গোলোযোগে পড়তে পারেন।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকারা মানসিক ভাবে হতাশা নিরাশায় ভুগতে পারেন। পারিবারিক বিষয়ে কোন ঝামেলা দেখা দেবে। জীবন সাথীর সাথে কিছু মনমালিন্য হতে পারে। অংশিদারী ব্যবসায় কোনো প্রকার ঝামেলার শিকার হতে পারেন। ব্যবসায়ীক কাজে কিছু ভুল বুঝাবুঝির আশঙ্কা দেখা যায়। শরীর স্বাস্থ্য ভালো যাবে না।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সময় কিছুটা ঝামেলাপূর্ণ। ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তি। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় লোকশানের আশঙ্কা রয়েছে। যান্ত্রিক গোলোযোগের কারনে ব্যয় বৃদ্ধি পাবে। বাড়ীতে কোনো প্রকার ঝামেলার কারনে গৃহশান্তি ব্যাহত হতে যাচ্ছে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো প্রভাব শালী প্রশাসনিক কর্মকর্তার সাহায্য পাবেন। বিকালের দিকে ব্যবসায় মন্দা যেতে পারে। অপ্রত্যশিত কোন সংবাদ পেতে পারেন। ঠিকাদারী ব্যবসায় বকেয়া বিল আদায়ে ঝামেলার আশঙ্কা রয়েছে। বাড়ীতে বড় ভাই বোনের সাথে কিছু তর্ক বিতর্ক হতে পারে। বন্ধুর সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ মীন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভবনাময়। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। সরকারী চাকুরেরা কোন অপ্রত্যাশিত সংবাদ পেতে পারেন। প্রশাসনিক কর্মকর্তাদের দিনটি ভালো যাবে না। ব্যবসায়ীক কাজে কোনো বন্ধুর সাথে ঝালোয় পড়তে পারেন। কর্মকর্তার সাথে কোনো বিষয়ে বাকবিতন্ডায় না জড়ানোই ভালো।


No comments:

Post a Comment