rongginnbd
Wednesday, April 18, 2018
বিবেক-এলিটার গানের মিউজিক ভিডিও প্রকাশ
রঙিন ডেস্ক :
তরুণ প্রজন্মের সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী বিবেক এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী এলিটা। এবার তারা একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘তুমি নেই তো আমি নেই’ গানটিতে। গতকাল গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে আরটিভি মিউজিক এর ইউটিউব চ্যানেলে।
গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি কথা, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বিবেক নিজেই। এতে মডেল হয়েছেন বাঁধন ও সারিকা।
গান ও মিউজিক ভিডিও নিয়ে বিবেক বলেন, শুরুতেই আমি ধন্যবাদ দিতে চাই এলিটা আপাকে। কারণ তিনি গানটিতে কণ্ঠ দেয়ায় ভিন্ন এক মাদকতা তৈরি হয়েছে। আসলে এই গানের যে সুর আমি করেছিলাম তার সঙ্গে তার কণ্ঠ দারুণভাবে মিলে যায়। তাইতো গানটিতে তার কোনো বিকল্প ছিল না। শ্রোতাদের গানটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
তিনি আরও বলেন, নির্মাতা একে পরাগ ও ভাস্কর জনি দারুণ একটি মিউজিক ভিডিও বানিয়েছেন। নির্বাহী প্রযোজক জুয়েল মোর্শেদ ভাই না থাকলে কাজটি হয়তো করা হতো না। তিনি আমাকে যে সুযোগ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা।
মিউজিক ভিডিওটির উপদেষ্টা হিসেবে ছিলেন সৈয়দ আশিক রহমান। আরটিভি মিউজিকের ব্যানারে ভিডিওটি প্রকাশ হয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment