rongginnbd
Thursday, April 19, 2018
সালমানের প্রাক্তন প্রেমিকা মৌনি!
রঙিন ডেস্ক:
বলিউডের কাঙ্ক্ষিত পুরুষদের মধ্যে একজন বলিউড অভিনেতা সালমান খান। একে একে ৫২ বসন্ত পার করলেও এখনো বিয়ে করেননি এই অভিনেতা। অনেক নারীই এই ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’র প্রেমে হাবুডুবু খাবে এটাই স্বাভাবিক। এ পর্যন্ত অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন।
ঐশ্বরিয়া থেকে ক্যাটরিনা, বহুবার বলিউডের বহু নায়িকার সঙ্গেই নাম জুড়েছে সালমান খানের। সম্পর্ক তৈরি হয়েছে, আবার ভেঙেছেও। এখন শোনা যাচ্ছে সালমানের প্রাক্তন প্রেমিকা ছিলেন কলকাতার মেয়ে মৌনি রায়!
শুনে অবাক হচ্ছেন পাঠক! আসলে বাস্তবে এমন কোনো সম্পর্কে জড়াননি এই তারাকারা। সালমানের প্রাক্তন প্রেমিকা চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। ‘দাবাঙ্গ ৩’ ছবিতে সালমানের প্রাক্তন প্রেমিকা হিসেবে দেখা যাবে তাকে।
‘দাবাঙ্গ ৩’ ছবিতে বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে মৌনিকে। ছবিতে প্রায় ১৫ থেকে ২০ মিনিট স্ক্রিন শেয়ার করেন মৌনি। দাবাঙ্গ এর আগের দুই সিক্যুয়ালের মতো রাজ্জোর ভূমিকাতে দেখা যাবে সোনাক্ষীকেই।
কিউকি শাস ভি কভি বহু থি দিয়ে টেলিভিশন জগতে এসেছিলেন কলকাতার মেয়ে মৌনি। একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। একতা কাপুরের নাগিন ও নাগিন-টু দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। খোলামেলা ফটোশুটে অনুরাগীদের মুগ্ধও করেন তিনি। খুব শিগগির অক্ষয় কুমারের ‘গোল্ড’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে মৌনির। গোল্ড ছাড়াও মৌনিকে দেখা যাবে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্রয়’ ছবিতে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment