Tuesday, April 10, 2018

কাল সুরের ধারার ২৫ বছর পূর্তি

অনুষ্ঠানের বিস্তারিত জানাতে চ্যানেল আই ও সুরের ধারা ৯ এপ্রিল দুপুরে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে অনুষ্ঠানের বিস্তারিত জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ ও সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক শফি আহমেদ। আরো উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, শিল্পী মো: খুরশীদ আলমসহ অনেকে।
রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, সুরের ধারার শাখা কলকাতায় এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন তিনি। সংবাদ সম্মেলনে বলা হয়, অনুষ্ঠানস্থলে থাকবে বাঙালির হাজার বছরের বিভিন্ন ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো বৈশাখী মেলার হরেক রকম স্টল। স্টলগুলোতে শোভা পাবে পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানান পণ্য সামগ্রী। বর্ষবরণ উৎসব চলবে বেলা ২টা পর্যন্ত। অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।


No comments:

Post a Comment