Tuesday, April 10, 2018

‘পালকী’ শেষ ‘ওরা থাকে ওধারে’ শুরু

নাটকটি রচনা করেছেন আহমেদ খান হীরক এবং পরিচালনা করেছেন হাবীব মাসুদ এবং ফিরোজ কবীর ডলার। অভিনয় করেছেন- পুনম জুঁই, সুদীপ, খাইরুল আলম সবুজ, মনিরা মিঠু, শেলী আহসান, সেলিম আহমেদ, তিষ্ণা সরকার, চান্দা মেহজাবিন, শারমিন আখিঁ, অন্তরা আজিম, সাবিনা রিমা, রাজিব রাজ, আহমাদ সাদ, তাসমিনা কোরাইয়া, সায়ীদ সুমন, জীবন রায়, কাজল সুবর্ণ, রহমাতুল করিম, মৌসুমী অধিকারী, রিয়া চৌধুরী এবং সাইফ চন্দন।
তাথৈ এক সুন্দরী এবং বুদ্ধিমতি তরুণি। গ্র্যাজুয়েশান শেষ করার পর সে স্বপ্ন দেখে এভারেস্ট জয় করার। সে সেই লক্ষ্যে সফল হলেও পরিবারের স্বার্থে নিজের স্বপ্ন ত্যাগ করে বিয়ে করতে রাজি হয় প্রবাসী বিজনেসম্যান রাজীবকে। বিয়ের আগে তাথৈর জীবনে আসে এক রহস্যময় বন্ধু আকাশ। তাথৈকে বারবার সে জানিয়ে দিতে থাকে রাজীব আসলে এক ভন্ড এবং অসৎ মানুষ। শেষ অবধি আকাশের সাহায্যে তাথৈ রাজীবের চক্রান্ত থেকে মুক্তি পায় কিন্তু তার পরিবার হারিয়ে ফেলে আশ্রয়, তাদের সাধের বাড়ি। আকাশ তাথৈকে সন্ধান দেয় এক নতুন ঠিকানার। তাথৈ এবং তার পরিবার আকাশের পরামর্শ মতো ঢাকা থেকে দূরে আশ্রয় নেয় এক অদ্ভুত জরাজীর্ণ বাড়িতে। এই বাড়িতে ঘটতে থাকে বিভিন্ন ভৌতিক ঘটনা। তাথৈ ও তার পরিবারকে এই সব বিপদ থেকে বাঁচাতে শুরু করে আকাশ। তাথৈ ভালোবেসে ফেলে আকাশকে কিন্তু আকাশ জানায় সে তাথৈকে ভালোবাসলেও কখনোই তারা এক হতে পারবেনা কারণ তারা দুজন আলাদা জগতের বাসিন্দা। তাথৈ মানুষ এবং আকাশ ভূত। কি হবে আকাশ এবং তাথৈর এই অদ্ভুত গল্পের পরিণতি?


No comments:

Post a Comment