rongginnbd
Tuesday, April 17, 2018
বাবা দিবসের নাটকে সাবিলা
রঙিন ডেস্ক:
‘বাবা’, ভরসা ও ছায়ার নাম। পরম নির্ভরতার নাম। সন্তানের জন্য কী-ই না করেন তিনি! ভাষাভেদে শব্দ আর স্থানভেদে বদলায় উচ্চারণ, তবে বদলায় না রক্তের টান। দেশ থেকে দেশে কিংবা সময় থেকে সময়ে একই মমতায় চিরন্তন পিতা-সন্তানের বন্ধন। সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করেন বাবা। তাইতো বাবার তুলনা বাবাই।
প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের বেশির ভাগ দেশে বাবা দিবস পালন করা হয়। এই বিশেষ দিনটিকে ঘিরে নানা আয়োজনে মেতে উঠতে দেখা যায় সবাইকে। এ দিবসকে সামনে রেখেই নির্মিত হয় নাটক-টেলিছবি ও নানা রকম অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় নির্মিত হলো বিশেষ নাটক ‘শ্যাডো ইজ বিউটি’।
নাটকটি পরিচালনা করছেন শাহীন স্বাধীন। তিনি জানালেন, নাটকের নামটি পরিবর্তিত হতে পারে।
এদিকে এ নাটকের মাধ্যমে প্রথমবারের মত বাবা দিবসের নাটকে কাজ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। নাটকটিতে তিনি অভিনয় করছেন ‘অধরা’ চরিত্রে।
এ প্রসঙ্গে সাবিলা বলেন, ‘প্রথমবার বাবা দিবসের নাটকে কাজ করছি। এটা আমার জন্য অবশ্যই অনেক স্পেশাল একটি কাজ। নাটকের গল্পটা খুবই ভালো। আমার মা-বাবার চরিত্রে আছেন নওশীন আপু ও হিল্লোল ভাই।’
আসছে বাবা দিবস উপলক্ষে কোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে। এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment