উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু ফিল্মসিটি
জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার
কবিরপুর এলাকায় ১০ হাজার ৩৯৫ শতাংশ জমির উপর নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ
মুজিব ফিল্মসিটি। উদ্বোধনের পর এটি হবে দেশের সবচেয়ে বড় স্বয়ং সম্পূর্ণ
শুটিং স্পট। কারণ এখানে শুটিং করার মতো যাবতীয় দ্রব্য-সামগ্রী থেকে শুরু
করে লোকেশন পাওয়া যাবে। যেমন- গ্রামীণ বাড়ি, বাজার, শুটিং রেস্টুরেন্ট,
মেকআপ রুম, লেক, পুকুর, খেজুরবাগান, বন-জঙ্গল, ব্রিজ, ডরমেটরিসহ বিভিন্ন
অবকাঠামোগত সুবিধা। এতে করে একজন নির্মাতার সময় যেমন বাঁচবে তেমনি অর্থও
বাঁচবে। শুধু শুটিং নয়, এটি বিনোদনকেন্দ্র হিসাবেও ব্যবহার হবে।
No comments:
Post a Comment