rongginnbd
Thursday, April 26, 2018
খুব একটা বদলাননি কাজল!
রঙিন ডেস্ক:
বলিউডের ক্লাসিক ও জনপ্রিয় অভিনেত্রী কাজল। বলিউডে পা রেখেই একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন কাজল। এখন আর খুব একটা বড় পর্দায় দেখা যায় না এই অভিনেত্রীকে।
তবে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ খ্যাত এই অভিনেত্রী প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজের ও পরিবারের সদস্যদের ছবি শেয়ার করেন কাজল। তার শেয়ার করা ছবির পেছনেই লুকিয়ে থাকে কোনো না কোনো কারণ।
আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নব্বই দশকের দিকে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করেছেন বলিউডের কাজল কন্যা খ্যাত এই তারকা।
কাজলের ইনস্টাগ্রামের স্ক্রিন সর্ট
মজার ব্যাপার হলো- এই ছবিটি শেয়ার করার পেছনেও রয়েছে একটি কারণ। আর সেটি হলো, নব্বই দশক ও এখনকার কাজলের মধ্যে যে খুব একটা পার্থক্য নেই ছবিটি শেয়ার করে সেটিই বোঝালেন তিনি। নব্বইয়ের দশকের বলিউড কাঁপানো এই অভিনেত্রী ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘আশা করছি খুব একটা বদলাইনি’।
উল্লেখ্য, বলিউডের এই অভিনেত্রীকে সবশেষ দেখা গেছে তামিল ছবি ‘ভিআইপি টু’তে। এতে তার সহশিল্পী ছিলেন ধানুশ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment