rongginnbd
Wednesday, April 25, 2018
‘আমি খুব বেশি কৌশলী নই’
রঙিন ডেস্ক :
দেশের আলোচিত মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সমসাময়িক সব অভিনেত্রীর চেয়ে তার সাবলীল অভিনয় ও এক্সপ্রেশন সবার মাঝে ছড়ায় মুগ্ধতা। তারপরও নিজেকে নিয়ে প্রভা বলেন, আমি খুব বেশি কৌশলী নই।
নিজেকে বিশ্লেষণ করতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি খুব বেশি কৌশলী নই। খুব অভিমানী। খুব স্পষ্টভাষী। আমাকে বোঝা খুব সহজ। তাই এসব কারণে বারবার আমাকে ঠকতে হয়েছে।’
অভিনয়গুণে নতুন বছরের শুরুতেই একাধিক পুরস্কার পেয়েছেন প্রভা। কাজের প্রশংসা পাচ্ছেন। দর্শকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছেন। হাতেও রয়েছে প্রচুর কাজ।
বর্তমানে‘শবনমের দ্বিতীয় গল্প’ কাহিনীচিত্রে কাজ করছেন। প্রভা জানান, এটি একটি অসাধারণ গল্পের কাজ। ঈদের জন্যই নির্মাতা সেতু আরিফ এটি নির্মাণ করেছেন। ‘শবনমের দ্বিতীয় গল্প’র শবনম হচ্ছি আমি যার স্বামী কোনো কারণে ফিরে আসে না। ইটের ভাটার শ্রমিক হিসেবে শবনম শুরু করে নতুন যুদ্ধ। আমার বিপরীতে আনিসুর রহমান মিলন রয়েছেন ‘
প্রভা দীর্ঘ বিরতির পর এবার নির্মাতা অঞ্জন আইচের নির্মিত ছবি ‘রূপবতী’তে অভিনয় করছেন। এতে তার নায়ক থাকছেন ফেরদৌস। প্রভা বলেন, ফেরদৌস চমৎকার মানুষ। আসলে ‘রূপবতী’ চলচ্চিত্রের কাজটি এই মে মাসেই হওয়ার কথা ছিল। কিন্তু ঈদের কাজের ব্যস্ততা আর কালবৈশাখীর আবহাওয়ার কারণে পরিচালকও একটু সময় পিছিয়েছেন।’
সামনের পরিকল্পনা নিয়ে প্রভা বলেন, একেবারে ঝামেলামুক্ত থাকতে চাই। নিজের মতো করে বেছে বেছে ভালো কিছু কাজ করতে চাই।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment