rongginnbd
Friday, April 20, 2018
সৌদিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত বাংলাদেশির মৃত্যু
রঙিন ডেস্ক :
সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুমিল্লার দুই সহোদরসহ চারজন, লক্ষ্মীপুরের দুই সহোদর ও ফেনীর একজন বলে জানা গেছে।
বুধবার সকালে সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের দুই ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২) এবং একই উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০) রয়েছেন। গতকাল বিকেলে তাদের মৃত্যুর খবর পেয়েছেন স্বজনরা। নিহত আরও একজন চৌদ্দগ্রামের বাসিন্দা বলে জানা গেলেও তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নিহত দুই সহোদর হলেন- করইতোলা বাজার-সংলগ্ন চর লরেন্স গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) ও মো. ইব্রাহিম (২৩)। বিস্ফোরণে ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার শেষে হোলাইফা শহর এলাকায় একই রুমে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তাদের মৃত্যু হয়।
বসন্তপুর গ্রামের দুই সহোদর এমরানুল ও মুন্নার মা সেলিনা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি জানান, নতুন ঘরের কাজ শেষ হলে দুই ছেলের বাড়ি আসার কথা ছিল।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment