rongginnbd
Friday, April 20, 2018
ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে মীনের
রঙিন ডেস্ক:
মীন রাশির জাতক জাতিকাদের আজকে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। এছাড়া বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা থাকছে আজকের রাশিফলে। চলুন তবে আজকের রাশিফল দেখে জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। সকাল সকাল পেটের পীড়ায় কিছুটা দূর্বল হতে পারেন। বাড়ীতে আত্মীয় কুটম্বের আগমন হতে পারে। অংশীদারী কাজে কোনো বন্ধুর প্রতারণার ফলে কিছু অর্থ ক্ষয়ের আশঙ্কা রয়েছে। আজ আপনার খুচরা ও পাইকারী খাদ্য ও বেকারী পণ্যের ব্যবসায় ভালো আয় রোজগার হবে।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। তবে দম্পতিদের দিনটি ভালো যাবে না। খুচরা ও পাইকারী ব্যবসায় কোনো ঝামেলা দেখা দেবে। আজ জমিজমা সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনায় অগ্রগতি হবার যোগ প্রবল। শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকবেন।
মিথুন (২২ মে – ২১ জুন): আজ মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। প্রবাসীদের দিনটি ঝামেলা পূর্ণ। সন্তান ও স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। ব্যবসায়ীক কাজে দূরের যাত্রায় তেমন কোনো সুফল নাও আসতে পারে। জীবীকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে অনাকাঙ্খীত বাধা বিপত্তি দেখা দেবে। বন্ধুর দ্বারা ক্ষতির আশঙ্কা প্রবল।
কর্কট (২২ জুন – ২২ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে ভালো অগ্রগতি আশা করা যায়। বাড়ীতে বড় বোনের সাহায্য পেতে পারেন। আজ বন্ধুর বাড়ীতে আপ্যায়ীত হবার সম্ভাবনা প্রবল। খুচরা বিক্রেতাদের আয় রোজগার বাড়বে। প্রেম ও রোমান্সে সাফল্য আশা করা যায়। সৃজনশীল কাজে সম্মান বাড়বে।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। রাজনৈতিক নেতার সাথে দেখা হতে পারে। প্রভাব প্রতিপত্তি বাড়বে। বাড়ীতে কোনো আত্মীয় স্বজনের আগমন হতে পারে। যানবাহন লাভের যোগ বলবান। বিদেশ থেকে কোনো আত্মীয় দেশে আসতে পারে।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিদেশ সংক্রান্ত কাজে আশানুরুপ সাফল্য আসবে না। প্রতিবেশীর কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। যোগাযোগ বৃদ্ধি পাবে। সাংসারিক কাজে কোনো ভাই বোনের পরামর্শ কাজে আসতে পারে। ভাগ্য উন্নতির যোগ প্রবল। জীবীকার জন্য বিদেশ যেতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): তুলার জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজের প্রয়োজনে কিছু ঋণ করতে পারেন। কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ আপনাকে হতাশ করবে। দুপরের পর কোনো ধর্মীয় বা আধ্যাত্মীক কাজে অংশ নিতে পারেন। বকেয়া টাকা পয়সা আদায়ের চেষ্টা জোরদার করুন। সঞ্চয়ের সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে কিছু লাভের আশা করতে পারেন। ব্যবসায়ীদের আলাপ আলোচনায় অগ্রগতি হতে পারে। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। শিল্পীদের দিনটি লাভদায়ক।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আজ ধনু রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ। শরীর স্বাস্থ্য আজ ভালো যাবে না। কোনো ধরনের কাটাছেড়া বা অস্ত্রপচারের সম্মূখীন হতে পারেন। ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে না। কোনো কাজের লোকের কারনে কিছু অর্থ নষ্ট হতে পারে। গোপন শত্রুতার শিকার হবেন। দূরের যাত্রায় বাধা বিপত্তি দেখা দেবে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ সন্তানের সাথে কোনো বিনোদন কেন্দ্রে বেড়াতে যেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের দিনটি খুব একটা ভালো যাবে।শিল্পী ও কলাকুশলীদের কাজের চাপ বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যে কিছু অগ্রগতির সম্ভাবনা। সৃজনশীল পেশার সাথে জড়িতদের কাজের সুযোগ আসবে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজ কুম্ভর জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোন প্রত্যাশিত কাজে সাফল্য পেতে পারেন। জমি ভূমি কিংবা আবাসন সংক্রান্ত আলাপ আলোচনায় সফল হবেন। পৈতৃক স্থাবর সম্পত্তি লাভের যোগ বলবান। মা এর জন্য কিছু কেনাকাটা করতে পারেন। বাড়ীতে কোনো আসবাব পত্রর প্রয়োজন হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ মীন রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো নতুন ব্যবসায়ীক আলাপ আলোচনায় সফল হবেন। বাড়ীতে ছোট ভাই বোনের বিবাহ সংক্রান্ত দেখা-দেখী চলতে পারে। আজ পত্র যোগাযোগে কোনো ভালো সংবাদ পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে ভ্রমনের যোগ প্রবল।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment