rongginnbd
Friday, April 27, 2018
এবারের ঈদে আসছে শাকিব-অপুর ‘পাঙ্কু জামাই’
রঙিন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। তবে অনেক দিন ধরে পর্দায় এই জুটির উপস্থিতি দেখা যায় না। প্রেম-বিয়ে-সন্তান নিয়ে তুমুল আলোচনার পর গত বছর রোজার ঈদে মুক্তি পায় শাকিব-অপুর ‘রাজনীতি’ ছবিটি।
শাকিব-অপু জটির ভক্তদের জন্য রয়েছে আরো একটি সুখবর। তা হলো- শাকিব খানের সাথে ফের একসঙ্গে পর্দায় আসছেন অপু বিশ্বাস। নানা জটিলতা পেরিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তাদের সর্বশেষ ছবি ‘পাঙ্কু জামাই’। আগামী রোজার ঈদেই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ছবিটি মুক্তি পেতে অনেক বিলম্ব হলেও আশা করি দর্শক সিনেমাটি গ্রহন করবে। নিজের কাছেও ভালো লাগছে যে অনেক দিন পর আবার পর্দায় আসছি।
‘পাঙ্কু জামাই’ নামের সঙ্গে মিল রেখেই ছবিটি নির্মাণ করা হয়েছে রোমান্টিক ও কমেডি ধাঁচে। পুরো ছবিতেই রয়েছে হাসি আনন্দ। গত রোজার ঈদে শাকিব অপু নিয়ে এসেছিলেন ‘রাজনীতি’। এই রোজার ঈদে তারা নিয়ে আসছেন ‘পাঙ্কু জামাই’।
এ ছবির নির্মাতা আবদুল মান্নান। তিনি বলেন, ছবির কাজ শেষ করতে প্রায় তিন বছরের মতো সময় লেগেছে। তবে এত সময় লেগেছে শাকিব খান ও অপু বিশ্বাসের মাঝে মনোমালিন্যের জন্য। তারপরও ক্ষোভ নেই। আমার প্রযোজক এরইমধ্যে প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আশা করছি, আসছে ঈদে ছবিটি মুক্তি দিতে পারব।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment