rongginnbd
Friday, April 27, 2018
তেলাপোকা তাড়ান প্রাকৃতিক উপায়ে
রঙিন ডেস্ক:
ছোট্ট প্রাণী তেলাপোকা। ছোট হলে কী হবে, খুব বিরক্তিকর এই প্রাণীটি। তেলাপোকা বিভিন্ন ধরনের রোগজীবাণু বহন করে এবং খাবারে সেগুলো ছড়িয়ে মানব দেহের ক্ষতি করে। এ ছাড়া ঘরের বিভিন্ন জিনিস যেমন বই, কাপড়, বৈদ্যুতিক পণ্য ইত্যাদি নষ্ট করতে এর যেন তুলনাই নেই।
কিছু প্রাকৃতিক পদ্ধতিতেই আপনি এই বিরক্তিকর প্রাণীর উপদ্রব থেকে রেহায় পেতে পারেন। এমনই কিছু উপায় নিচে তুলে ধরা হলো:
তেজপাতা: এটা অত্যন্ত সস্তা এবং সুবিধাজনক তেলাপোকা মারার ঘরোয়া উপায়। সাধারণত রান্নায় সুগন্ধের জন্য তেজপাতা ব্যবহার করা হয়। তেজপাতা গুঁড়ো করে তেলাপোকা যেসব জায়গায় থাকে সেসব জায়গায় ছিটিয়ে দিতে পারেন। এর গন্ধ তেলাপোকাকে বাড়ির বাইরে বের করে দেবে। তেলাপোকা এমনিতেই চলে যাবে। মারার প্রয়োজন পড়বে না।
মরিচ-রসুন-পেঁয়াজ: সামান্য পানিতে এক টেবিল চামচ গোল মরিচের গুঁড়া, একটি রসুনের কোয়া, একটি পেঁয়াজ বাটা মেশান। এটিকে এক ঘণ্টা রেখে দিন। এরপর এক টিবিল চামচ লিকুইড সাবান মেশান এবং তেলাপোকার আস্তানায় ছড়িয়ে দিন। এর গন্ধ তেলাপোকাকে দূরে তাড়িয়ে দেবে।
চিনি এবং বেকিং সোডা: এটা তেলাপোকা মারার একটি সহজ পদ্ধতি। বেকিং সোডা এবং চিনির একটি মিশ্রণ তৈরি করতে পারেন এবং তেলাপোকা জন্মায় এমন জায়গায় ছিটিয়ে দিতে পারেন। চিনির আকর্ষণে তেলাপোকা কাছে আসবে আর বেকিং সোডা এগুলোকে মারবে।
সাবান: তেলাপোকা থেকে পরিত্রাণ পেতে গোসলের সাবানও ব্যবহার করতে পারেন। পানিতে সাবান গুলিয়ে তেলাপোকার গায়ে ছিটিয়ে দিতে পারেন। এতে বেশির ভাগ তেলাপোকাই দ্রুত মরে যাবে। তেলাপোকা যেসব স্থানে বসবাস করে সেখানেও মিশ্রণটি ব্যবহার করতে পারেন।
অ্যামোনিয়া: অ্যামোনিয়া গন্ধ একটু কটু যাতে তেলাপোকা বিরক্ত হয়। এক বালতি পানির মধ্যে দুই কাপ এমোনিয়া রান্না ঘরের সিংক এবং বাথরুমে ছিটিয়ে দিন। অ্যামোনিয়ার গন্ধে তেলাপোকা চলে যাবে। তেলাপোকা মুক্ত ঘর রাখতে সপ্তাহে এক বা দুইবার এটা করতে পারেন।
এছাড়া রাসায়নিক উপায়েও তাড়াতে পারেন তেলাপোকা। যেমন, বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক স্প্রে করতে পারেন। তেলাপোকা মারার এক ধরনের তরল পাওয়া যায়, যেটা তেলাপোকার জন্য বিষের মতো কাজ করে। যদি বাড়িতে তেলাপোকার উপদ্রব খুব বেশি হয়- কীটনাশক স্প্রে করতে পারেন। যার মধ্যে সাইপারমেথ্রিন রয়েছে। এর প্রভাব তিন মাস পর্যন্ত থাকে। সূত্র: মাইহেলথ টিপস
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment