Tuesday, April 10, 2018

পহেলা বৈশাখে চিংড়ির মালাইকারি

প্রণালি : ফ্রাইপ্যানে তেল গরম করে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে তেল ছেঁকে উঠিয়ে রাখুন। মাছ ভাজা একই তেলে পেঁয়াজ কুচি বাদামি করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরা বাটা, আদা বাটা, ধনেগুঁড়ো ও ১ কাপ নারকেলের দুধ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। তারপর মাছগুলো ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়ুন এবং বাকি ১ কাপ নারকেলের দুধ দিয়ে দিন। এখন চিনি, এলাচ, দারুচিনি, সবুজ কাঁচা মরিচ দিয়ে চুলার আঁচ সামান্য বাড়িয়ে নেড়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নাড়ুন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে যখন মাছের গায়ে ঝোল মাখা মাখা হবে তখন নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।


No comments:

Post a Comment