Wednesday, April 18, 2018

জাতিসংঘের গুরুত্বপূর্ণ নির্বাচনে বাংলাদেশের বিজয়

যে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গে বাংলাদেশ নির্বাচিত হয়েছে তা হলো, ১) কমিশন অন দ্যা স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ) এর ১১ সদস্যের নির্বাচন। মেয়াদ ৪ বছর (২০১৯-২০২২)। ফলাফল: এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ ও মালয়েশিয়া নির্বাচিত।
২) ইউনিসেফের তহবিল পরিচালনা পরিষদের ১৪ সদস্যের নির্বাচন। মেয়াদ ৩ বছর (২০১৯-২০২১)। ফলাফল: এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ, মঙ্গোলিয়া ও পাকিস্তান নির্বাচিত।
৩) ইউএন উইমেনের পরিচালনা পরিষদের ১৭ সদস্যের নির্বাচন। মেয়াদ ৩ বছর (২০১৯-২০২১)। ফলাফল: এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ, ভারত, মঙ্গোলিয়া, নেপাল ও সৌদিআরব নির্বাচিত।
ইকোসকের উপরোক্ত যে ৩টি সহযোগী অঙ্গে বাংলাদেশ নির্বাচিত হয়েছে তা আমাদের নারী ও শিশুদের অধিকার সুরক্ষা এবং জীবনমান উন্নয়নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের অবদান, অব্যাহত সাফল্য ও আর্ন্তজাতিক স্বীকৃতির কারণে তাৎপর্যপূর্ণ এই নির্বাচনগুলোতে বাংলাদেশ জয়ী হতে পেরেছে। সিএসডব্লিউ-এর বর্তমান সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আরও ৪ বছরের জন্য পুন:নির্বাচিত হলো।
এছাড়া ইউনিসেফ এবং ইউএন উইমেনের পরিচালনা পরিষদের সদস্য হওয়াতে বাংলাদেশ আগামী তিন বছর সক্রিয়ভাবে সংস্থা দুটির কার্যাবলী, অর্থ সংস্থান ও এর যথাযথ ব্যবহারে ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশসমূহের স্বার্থ সংরক্ষণ এবং ‘এজেন্ডা ২০৩০’ এর বাস্তবায়নেও সংস্থা দুটিকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবে।


No comments:

Post a Comment