Wednesday, April 25, 2018

আগামীকাল টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি

অন্যদিকে রাষ্টপতির টুঙ্গিপাড়া সফর উপলক্ষে রবিবার গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাষ্ট্রপতির সফর সফল করতে নিরাপত্তাসহ, হেলিপ্যাড প্রস্তুত, সমাধিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেডিকেল টিম প্রস্তুত রাখাসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
এ সভায় পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment