rongginnbd
Friday, April 20, 2018
‘কুইন অব সাউথ এশিয়া’র কান্ট্রি ফাইনাল শুক্রবার
রঙিন ডেস্ক:
শেষ হচ্ছে নতুন শিল্পী তৈরির লক্ষ্যে নির্মিত বিউটি কনটেস্ট ‘ওলিলা গ্লাস ওয়্যার কুইন অব সাউথ এশিয়া’ প্রতিযোগিতা। আগামীকাল শুক্রবার (২০ এপ্রিল) হবে এই প্রতিযোগিতার ফাইনাল পর্ব। দর্শকরা এই অনুষ্ঠানটি শুক্রবার এটিএন বাংলায় রাত ৮টায় দেখতে পাবেন।
এটিএন বাংলা, এটিএন ইভেন্টস এবং ফ্যাব কমিউনিকেশনসের যৌথ আয়োজনে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা এবং নেপালের প্রতিযোগীদের নিয়ে নির্মিত এই সুন্দরী প্রতিযোগিতা। নিজ নিজ দেশে অডিশন, প্রাথমিক বাছাই এবং গ্রুমিং শেষে কান্ট্রি ফাইনালের জন্য সেরা প্রতিযোগী বাছাই করা হয়।
বাংলাদেশের অংশগ্রহনকারীদের নাচ, অভিনয়, ক্যাটওয়াকসহ বিভিন্ন ধাপে বিচারকদের রায়ে নির্বাচিতদের নিয়ে অনুষ্ঠিত হয় গ্রুমিং সেশন। গ্রুমিং পরিচালনা করেন তানিয়া আহমেদ, ফেরদৌস, ফারনাজ আলম এবং সানজিদা আরেফিন হক লুনা।
আগামীকাল শুক্রবার প্রচার হবে বাংলাদেশের কান্ট্রি ফাইনাল পর্ব। এই পর্বে দেশের ৮ জন প্রতিযোগী নির্বাচিত হবেন যারা গ্র্যান্ড ফিনালে বাংলাদেশের পক্ষে অংশগ্রহন করবেন। এছাড়া গ্র্যান্ড ফিনালেতে বাংলাদেশ ছাড়াও আরো ৪টি দেশের কান্ট্রি ফাইনালিস্টরা অংশগ্রহন করবেন।
বিউটি কনটেস্ট ‘ওলিলা গ্লাস ওয়্যার কুইন অব সাউথ এশিয়া’ পাওয়ার্ড বাই ইউরো অরেঞ্জী অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন নিরব, লিন্ডালিও এবং সুস্মিতা শার্লিন। পরিচালনা করেছেন নাদিমুল হক। এই প্রতিযোগিার মুকুট বিজয়ীর জন্য প্রাইজ মানি হিসেবে থাকছে ১০ হাজার ডলার। পাশাপাশি প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবেন ৭ হাজার ও ৫ হাজার ডলার। সেই সাথে বাংলাদেশের সেরা ৮ প্রতিযোগীর জন্য থাকছে মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানী লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment