Friday, April 20, 2018

ঋতুপর্ণার অনুরোধে কলকাতায় উড়ে গেলেন আলমগীর!

রঙিন ডেস্ক: চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় বহুল প্রতীক্ষিত ছবি ‘একটি সিনেমার গল্প’ মুক্তি পেয়েছে গত শুক্রবার (১৩ এপ্রিল)। পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছেন আলগীর। আর সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রটি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণাকে দিয়ে করিয়েছেন নির্মাতা। এবার সেই ঋতুপর্ণার অনুরোধেই কলকাতায় উড়ে গেলেন আলমগীর!
কলকাতার ছবিতে অভিনয় প্রসঙ্গে আলমগীর বলেন, এই ছবির ডিরেক্টর কে, প্রযোজক কে, কারা অভিনয় করছে তার কিছুই জানতাম না। কিন্তু ঋতু আমাকে ফোন করে বললো তোমাকে এই ছবিতে অভিনয় করতেই হবে। আমি জবাবে তাকে বললাম, এখনতো আমি ছবি করি না। ছবি করে এখন আর আগের মতো আনন্দ পাই না। ঋতু হচ্ছে আমার ঘরের মেয়ের মতো, সে যেহেতু রিকোয়েস্ট করেছে ফলে কিছুই আর জিজ্ঞেস না করে ছবি করতে কলকাতায় এলাম।


No comments:

Post a Comment