rongginnbd
Friday, April 20, 2018
প্রেক্ষাগৃহে ‘আলতা বানু’
রঙিন ডেস্ক:
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও অরুণ চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘আলতা বানু’ আজ (২০ এপ্রিল) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে মোট পাঁচটি প্রেক্ষাগৃহে দর্শকরা এই ছবিটি দেখতে পাবেন।
কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘আলতা বানু’ চলচ্চিত্রটি। এটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। মূলত আলতা ও বানু নামের দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। ছবিতে আলতা চরিত্রে অভিনয় করেন মম এবং বানু চরিত্রে অভিনয় করেন ফারজানা রিক্তা।
জানা যায়, ঢাকার মধ্যে বসুন্ধরার স্টার সিনেপ্লক্স ছাড়াও জয়দেবপুরের বর্ষা সিনেমা, শ্রীপুরের চন্দ্রিমা, সিলেটের বিজিবি অডিটোরিয়াম ও খুলনায় সঙ্গীতায় ছবিটি মুক্তি পেয়েছে। এরমধ্যে স্টার সিনেপ্লক্সে দিনে দুটি শো’র প্রদর্শনী চলবে। একটি সকাল ১১টা ২০ মিনিটে, এবং অন্যটি বিকাল ৪টা ১০ মিনিটে।
পোস্টার ও ট্রেলার উন্মোচনের মধ্য দিয়ে খবরে আসে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আলতা বানু’। অরুণ চৌধুরীর পরিচালনায় আসন্ন এই ছবিটি এরইমধ্যে ভিন্নধর্মী প্রচারণা দিয়েও নজর কেড়েছে সবার। নির্মাতার আশা ছবিটি দর্শকদের ছুঁয়ে যাবে।
এদিকে এপ্রিলের শুরুতেই কোনো ধরণের কাটা ছেড়া ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘আলতা বানু’।
আলতা ও বানু নামের দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। ছবিতে আলতা চরিত্রে অভিনয় করেছেন মম এবং বানু চরিত্রে অভিনয় করেছেন ফারজানা রিক্তা। শুটিং ও ডাবিং ছাড়া ‘আলতা বানু’ ছবির যাবতীয় পোস্ট প্রডাকশনের কাজ করা হয় মাদ্রাজ থেকে।
গত বছরের জুলাই মাসে ‘আলতাবানু’ ছবির শুটিং শুরু হয়। টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হয়েছিলো। মম ও রিক্তা ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ। ফরিদুর রেজা সাগরের গল্পে সংলাপ লিখেছেন বৃন্দাবন দাস।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment