rongginnbd
Friday, April 20, 2018
প্রথম সপ্তাহে ‘অক্টোবর’র আয় ৩০ কোটি
রঙিন ডেস্ক:
‘মাদ্রাজ ক্যাফে’, ‘ভিকি ডোনার’, ‘পিকু’, ‘পিংক’র পর এবার চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুজিত সরকার নিয়ে এসেছেন এক প্রেমের ছবি। তার এই নতুন ছবির নাম ‘অক্টোবর’। ছবিটি তথাকথিত প্রেমের ছবি নয়। ‘অক্টোবর’ ছবিটি এক ব্যতিক্রমী প্রেমের গল্প বলবে।
ছবিতে বলিউডের বর্তমান প্রজন্মের নায়ক বরুণ ধাওয়ানের সাথে জুটি বেঁধেছেন বলিউডের নতুন মুখ বনিতা সান্ধু। গত ১৩ এপ্রিল ভারত ও ভারতের বাইরে মোট ২ হাজার ৩০৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এরইমধ্যে ছবিটি মুক্তির সাত দিন অতিক্রম করেছে। আর মুক্তির প্রথম সপ্তাহে ছবিটির হয়েছে ৩০ কোটি রুটি।
শুক্রবার ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ এক টুইট বার্তায় জানান, শুক্রবার ছবিটি আয় করে ৫.০৪ কেটি রুপি, শনিবার আয় করে ৭.৪৭ কোটি রুপি, রবিবার আয় করে ৭.৭৪ কোটি রুপি, সোমবার আয় করে ২.৭০ কোটি রুপি, মঙ্গলবার আয় করে ২.৬১ কোটি রুপি, বুধ আয় করে ২.৪৩ কোটি রুপি, বৃহস্পতিবার আয় করে ২.২৫ কোটি রুপি; মোট: ৩০.২৪ কোটি রুপি।
স্ক্রিন সর্টটি তারান আদর্শের টুইটার থেকে নেয়া
“অক্টোবর” বাস্তব প্রেমের গল্প দিয়ে তৈরি বলে জানান পরিচালক-প্রযোজক সুজিত সরকার। এই ছবিতে বরুণ একজন হোটেল ম্যানেজমেন্টের ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় চরিত্রটি ফুটিয়ে তুলতে লোকের এঁটো বাসন মেজেছেন, ব্যবহার করা জামাকাপড় ধুয়েছেন, আরো অনেক কিছু করেছেন এই বলিউড তারকা।
বরুণ বর্তমানে ব্যস্ত আছেন যশরাজ ব্যানারের ছবি ‘সুই-ধাগা’র শুটিং নিয়ে। এই ছবিতে বরুণের বিপরীতে প্রথম দেখা যাবে আনুশকা শর্মাকে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment