rongginnbd
Tuesday, April 24, 2018
নতুন অতিথি আসছে নীল নীতিনের ঘরে
রঙিন ডেস্ক:
২০১৬ সালের অক্টোবরে বাগদান সারেন নীল নীতিন মুকেশ ও রুক্মিনি সাহায়। এরপর গত বছর সাত পাকে বাঁধা পড়েন এ জুটি। আর বছর ঘুরতেই তাদের ঘরে আসছে নতুন অতিথি। হ্যাঁ পাঠক, বাবা হতে যাচ্ছেন বলিউড অভিনেতা নীল নীতিন।
সোমবার রাতে ইনস্টাগ্রামে ভক্তদের এ তথ্য জানিয়েছেন এই অভিনেতা।
এদিকে এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমাদের প্রথম সন্তান এখনো পৃথিবীতে আসেনি কিন্তু আমার জীবনের পরবর্তী ধাপ নিয়ে আমি সত্যিই খুবই উচ্ছ্বসিত।’
তিনি আরো বলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে আমার পরিবারের সহযোগিতা পাচ্ছি। তারা সব সময় রুক্মিনিকে কী করা যাবে ও যাবে না তার পরামর্শ দিচ্ছেন। ছেলে হোক অথবা মেয়ে সন্তান স্বাস্থ্যবান হলেই আমরা খুশি।’
নীল নীতিনের স্ত্রী রুক্মিনি সাহায় বলেন, ‘নীতিন যেমন ভালো স্বামী তিনি একজন ভালো বাবাও হবেন। তিনি শিশুদের খুব পছন্দ করেন। পরিবারের সদস্যরা আমার খুবই যত্ন করছে। মেডিটেশন, যোগ আসনের এবং সংগীতের পাশাপাশি গত কয়েকমাস আমরা সন্তানের জন্য অনেক কেনাকাটাও করেছি।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment