Tuesday, April 24, 2018

সোনমের বিয়ের আসর বসছে যেখানে…

রঙিন ডেস্ক: প্রায় দুই বছরের অধিক সময় ধরে বলিপাড়ায় সোনম ও আনন্দ আহুজার প্রেমের চর্চা চলছে। পরস্পরের প্রতি ভালোলাগার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ বিভিন্নভাবে প্রকাশও করেন তারা। বর্তমানে এই জুটির বিয়ে নিয়ে চলছে গুঞ্জন। দুই পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও গুঞ্জন থেমে নেই।
জানা যায়, হিন্দু রীতিনীতি মেনেই হবে সোনাম-আনন্দের বিয়ে। মুম্বাইতে সোনামের ৩৫ কোটির বাংলোয় বসবে মেহেন্দির আসর। শহর-র দ্য লীলা-তে বসবে সোনামের বিয়ের সঙ্গীত ফাংশন। এবং সেখানেই বসবে বিয়ের আসর। ‘পঞ্জাবি কুড়ি’-র বিয়ে, তাই সঙ্গীতে দেখা যাবে পঞ্জাবি তাড়কা। ফারহা খানের করিওগ্রাফি মেনেই সোনাম-আনন্দের সঙ্গীতের তোড়জোড় শুরু করা হয়েছে বলেও জানা যাচ্ছে।


No comments:

Post a Comment