rongginnbd
Tuesday, April 24, 2018
দীপিকার সাফল্যের মুকুটে আর একটি পালক
রঙিন ডেস্ক:
২০১৭ সালে ফারাহ খানের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিলো দীপিকা পাড়ুকোনের। শাহরুখ খানের সাথে জুটি বাঁধেন ‘ওম শান্তি ওম’ সিনেমায়। প্রথম ছবি দিয়েই বক্স অফিস কাপিয়ে দেন। রাতারাতি স্টার বনে যান।
এরপর ২০১৭ সালে দীপিকা পাডুকোনের অভিনয় জীবনে যোগ হয় অন্য সাফল্য। ভিন ডিজেলের সাথে জুটি বেঁধে অভিনয় করেন হলিউডের ছবি ‘এক্সএক্সএক্স: রিটার্ন অফ জান্ডার কেইজ’ ছবিতে। ছবিটি তেমন বড় ধরনের হিট না হলেও প্রশংসা কুড়িয়েছেন দীপিকা। সেই সাথে জুটিয়েছেন কিছু ভিনদেশী ভক্তও। সম্প্রতি টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীর তালিকায় প্রবেশ করেন দীপিকা।
ছবি- সংগৃহীত
এবার অনন্য প্রতিভাবন এই অভিনেত্রীর সাফল্যের মুকুটে যুক্ত হলো আর একটি পালক। অভিজাত আন্তর্জাতিক সাময়িকী টিংস-এর প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন এই বলিউড লাস্যময়ী। সেই সাথে এই কথা বলে নেওয়া প্রয়োজন, এর আগে বলিউডের আরেক আন্তর্জাকিত তারকা প্রিয়াঙ্কা চোপড়াও এই ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিতে পারেননি।
টিংস-এর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দীপিকার একটি ছবিও পোস্ট করা হয়। সেই সাথে প্রচ্ছদকন্যার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক এই অভিজাত সাময়িকীটি। সূত্র: বলিউড লাইফ ডটকম
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment