rongginnbd
Tuesday, April 10, 2018
লাইফ সাপোর্টে রাজীব
রঙিন ডেস্ক :
রাজধানীতে দুই বাসচাপায় এক হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রাজীবের শারীরিক অবস্থার অবনতি ঘটায় মঙ্গলবার সকালেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, রাজীবের শ্বাসকষ্ট হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, মাথায় আঘাতের কারণে নিউরোলজিক্যাল অবস্থার অবনতি হওয়ায় ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল দুপুর দেড়টার দিকে রাজধানীর বাংলামোটরের দিক থেকে ফার্মগেটমুখী একটি দ্বিতল বিআরটিসি বাস সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগনালে থেমে ছিলো। সে বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজীব। খানিকবাদেই একই দিক থেকে আসা স্বজন পরিবহন নামের একটি বাস দ্রুতগতিতে এসে দ্বিতল বাসের বাঁ পাশের ফাঁক দিয়ে ঢুকে সামনে যাওয়ার (ওভারটেক) চেষ্টা করে।
দুই গাড়ি তখন ধাক্কা দিতে গেলে চাপে পড়ে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় ফটকে দাঁড়ানো রাজীবের। হাতটি দ্বিতল বাসের সঙ্গে ঝুলছিলোও তখন। তাৎক্ষণিকভাবে রাজীবকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হলেও হাতটি আর জোড়া দেওয়া যায়নি। ৪ এপ্রিলই রাজীবের অস্ত্রোপচার করা হয়।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment