Wednesday, April 25, 2018

‘সিনেমা হল’ ধারাবাহিক নিয়ে মোশাররফ

‘সিনেমা হল’ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অনেকগুলো চরিত্র। লাইটম্যান, গেটম্যান, টিকিট বিক্রেতা, ম্যানেজার, সুপারভাইজার, মেশিনম্যান, হল মালিক ও তাদের পরিবার, হলের সামনের সাইকেল স্ট্যান্ড, দোকানদার , বাদামওয়ালা, এমনকী কালোবাজারীসহ নানা পেশার নানা শ্রেণির মানুষ। এসব মানুষের চরিত্রগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে।
এই নাটকের গল্পটি বর্তমান সময়ের হলেও, এখানে বারবার ফিরে যাওয়া হয়েছে সত্তর দশক অথবা আশির দশকে। যখন সিনেমা হলের ভালো সময় ছিল। সুপারহিট ছবির রমরমা ব্যবসা ছিল। তখন সিনেমা হলের কর্মচারীদের মনে সুখ ছিল। শান্তি ছিল, সমৃদ্ধি ছিল। কালক্রমে সেই সিনেমা হল বাংলাদেশের অন্যান্য সিনেমা হলগুলোর মতো বিবর্ণ হল। সিনেমা হলে দর্শক নেই, সুপার হিট ছবি নেই, অসংখ্য সংকট আর সমস্যা।

No comments:

Post a Comment